top of page
Search

আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। সঠিকভাবে তার মূল্যায়ন করুন।

Writer: Habib Joypury
Habib Joypury
Dec 12, 2023
1 min read

যে মেয়েটার শরীর থেকে মাছের গন্ধে আপনার নাক বন্ধ করে রাখতে ইচ্ছে করে, সেই মেয়েটা আপনার বউ।

যে মেয়েটা সংসার সামলে নিজের যত্ন করতে ভুলে যায়, যে মেয়েটা আপনার পরিবারের সবার মুখে খাবার তুলে দিতে গিয়ে নিজে খাওয়ার সময় সুযোগটুকু পায় না।

এলোমেলো চুল, মেকাপ ছাড়া চেহারা, চোখের নিচে কালো দাগ, হাত-পায়ে কড়া পড়েছে, যাকে দেখলে আপনার গা ঘিন ঘিন করে, সেই মেয়েটাই আপনার আস্ত একটা সংসার আগলে রেখেছে, আপনার বাবা-মায়ের সেবা-যত্ন করছে।

যাকে দেখলে আপনার মনে প্রেম না জেগে অন্য নারীর প্রতি আকর্ষণ জাগে, সেই মেয়েটা রাতদিন চব্বিশ ঘণ্টার একটা ঘন্টাও হয়তো নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিতে সময় পায় না। সবার আবদার ফরমাইশ পূরণ করেই যায় অনবরত।

যে আপনার বউ সে হয়তো আপনার প্রেমিকা হয়ে উঠতে পারবে। (যদি আপনি চান) কিন্তু সব প্রেমিকা বউ হয়ে উঠতে পারে না। সপ্তাহে একদিন যাকে দেখো পরিপাটি একজন মানুষ সে তোমার প্রেমিকা।

ঘুম থেকে উঠে এলোমেলো যাকে দেখো সেই তোমার বউ।

সপ্তাহে একদিন পরিপাটি হয়ে দেখা করা, নিজেকে পরিপাটিভাবে তুলে ধরা প্রেমিকার বেলায় সম্ভব হলেও বউদের পক্ষে তা সম্ভব হয় ওঠে না। যদি এমনটি হতো তাহলে বউকে কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি, ধোপা/ওয়াশিং মেশিন, বাজারের লিস্ট ধরে দেওয়ার জন্য কেয়ারটেকার, প্রত্যেকদিন ভোরে ডেকে দেওয়ার জন্য অ্যালার্ম ক্লক হিসেবে পেতেন না। এগুলো শুধু বউয়ের পক্ষেই সম্ভব। সবচেয়ে বড় কথা আপনার দুঃখের দিনে সান্ত্বনা দানকারীনী একজন বন্ধু পেয়েছেন। এর থেকে বড় চাওয়া-পাওয়া আর কি হতে পারে? আপনার প্রেমিকা হয়তো কোনদিন এমন হবে না। তার কোন বড় স্বার্থ উদ্ধার করতে আপনার সঙ্গে রিলেশনে জরিয়েছে। মন থেকে কখনোই সে আপনাকে মোহাব্বত করবে না আপনার স্ত্রীর মতো। এগুলো হয়তো আপনার কাছে খারাপ ও অবাস্তব মনে হতে পারে, কিন্তু এগুলোই বাস্তবতা। যা প্রতিনিয়ত আমাদের সামনে বা পিছনে ঘটে থাকে।

 
 
 

Recent Posts

See All
নিজ মালিকের প্রতি ভরসা।

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিল। মাত্র শুঁকিয়ে যাওয়া...

 
 
 

Comments


Post: Blog2_Post

01607049944

©2023 by Habib Joypury. Proudly created with Wix.com

bottom of page